পাসপোর্ট করতে কি কি লাগে - পাসপোর্ট বা ই-পাসপোর্ট আবেদন করার পূর্বে জেনে নেয়া উচিৎ পাসপোর্ট করতে কি কি লাগে। পাসপোর্ট করতে বিভিন্ন ক্ষেত্রে পেশা অনুযায়ী আলাদা আলাদা কাগজপত্রের প্রয়োজন পরে। আপনি যদি পাসপোর্ট করতে যান তবে জেনে নিন পাসপোর্ট করতে কি কি লাগে এ সম্পর্কে বিস্তারিত।
পাসপোর্ট করতে কি কি লাগে
পাসপোর্ট আবেদন করার জন্য প্রথমে আপনাকে পাসপোর্ট আবেদন ফর্ম অনলাইন থেকে সংগ্রহ করে প্রিন্ট করে যাবতীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে। ফর্ম এর পাশাপাশি যে সকল কাগজপত্র পাসপোর্ট করতে লাগবেঃ-
১। পাসপোর্ট আবেদন ফর্ম সংগ্রহ করে দুই কপি প্রিন্ট করে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। এর পরে, প্রথম শ্রেণির সরকারি কোনো কর্মকর্তার মাধ্যমে ফর্ম টি সত্যায়িত করতে হবে।
পাসপোর্ট আবেদন ফর্ম
২। জাতীয় পরিচয় পত্র অথবা জন্মনিবন্ধন সনদ দুই কপি। অবশ্যই সত্যায়িত করা থাকতে হবে।
৩। পাসপোর্ট আবেদনকারীর সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৪। কারিগরী পেশায় যুক্ত থাকলে পেশার সনদপত্র ও অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী হলে পেনসনবুকের ফটোকপি প্রদান করতে হবে। (সত্যায়িত করতে হবে)
৫। পাসপোর্ট আবেদন এর জন্য সরকারী আদেশ বা জিও যুক্ত করতে হবে।
৬। বৈবাহিক সনদপত্র। ম্যারেজ সার্টিফিকেট / কাবিন নামা/ হিন্দু বিবাহ সনদ এর মধ্যে যে কোনো একটি প্রয়োজন হবে। তবে যদি অবিবাহিত হোন তবে কোনো সনদ পত্র এর দরকার হবে না।
৭। পাসপোর্ট ফি প্রদান এর রশিদ এর প্রিন্ট কপি।
উপরিউক্ত প্রয়োজনীয় কাগজপত্র গুলো একজন প্রাপ্তবয়স্ক ও চাকরিজীবী সকল শাখার মানুষের জন্য প্রযোজ্য। তবে পাসপোর্ট আবেদন কারী যদি প্রাপ্ত বয়স্ক না হয় তাহলে আলাদা ভাবে তাদের পাসপোর্ট আবেদন করতে হবে। যা নিচে দেখে নিন-
১৮ বছরের কম বয়সিদের পাসপোর্ট করতে কি কি লাগে
পাসপোর্ট আবেদন কারীর বয়স যদি ১৮/২০ বছরের কম হয় সেক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র দিতে হবে না। বর্তমানে অনলাইনে দুই ভাষায় (ইংরেজি ও বাংলা) জন্মনিবন্ধন পাওয়া যায়। সেখান থেকে ইংরেজি ভার্সন জন্মনিবন্ধন এর সাথে নিচের দেয়া প্রয়োজনীয় কাগজপত্র গুলো প্রয়োজন হবে-
আবেদনকারীর বয়স ৬ বছর হলে
১। 3 AR Size গ্রে ব্যাকগ্রাউন্ড এর দুই কপি ছবিম
২। পিতা অথবা মাতার জাতীয় পরিচয় পত্রের নাম্বার।
৩। ইংরেজি ভার্সন এর করা জন্মনিবন্ধন এর কপি।
আবেদন কারির বয়স যদি ২০ বছরের কম হয় তাহলে ভোটার আইডি কার্ড ছাড়াই পিতামাতার আইডি নাম্বার ও ইংরেজি ভার্সন এর জন্ম সনদ এর মাধ্যমে পাসপোর্ট ফর্ম পূরন করতে হবে।
In Details:
রিলেটেড পোস্ট: পাসপোর্ট ফি কত ও ই পাসপোর্ট ফি কিভাবে দিতে হয়-Passport and E-Passport Fees and Paying System in Bangladesh
সরকারি কর্মকর্তাদের পাসপোর্ট করতে কি কি লাগে
১। যদি চাকরিরত অবস্থায় থাকেন তবে পেশাগত সনদ পত্র।
২। GO / NOC
৩। অবসর প্রাপ্ত হলে পেনসনবুক ফটোকপি অথবা পি আর এল অর্ডার।
শিক্ষার্থীদের পাসপোর্ট করতে কি কি লাগে
১। প্রধান শিক্ষক কর্তৃক গৃহিত প্রত্যায়ন পত্র।
২। স্টুডেন্ট আইডি কার্ড।
রিলেটেড পোস্ট: ই-পাসপোর্ট আবেদনের নিয়ম- E-Passport Application System in Bengali
ব্যবসায়ীদের পাসপোর্ট করতে কি কি লাগে
ব্যবসা প্রতিষ্ঠান যদি থাকে তাহলে উক্ত প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স মেইন কপি অথবা ফটোকপি।
শেষ মন্তব্য
পাসপোর্ট করতে কি কি লাগে পোস্টে সকল পেশাগত প্রয়োজনীয় কাগজের লিস্ট দিলাম। পাসপোর্ট আবেদন এর জন্য শুরুতে ফর্ম সংগ্রহ করবেন। ফর্মের উপরে ছবি আঠা দিয়ে লাগিয়ে নিবেন। এর পরে পাসপোর্ট ফি প্রদান এর রশিদ প্রিন্ট করে সেটাও আঠা দিয়ে ফর্মে যুক্ত করবেন। বাকিসব তথ্য ও কাগজ নিয়ে সত্যায়িত করাবেন এর পরে অফিসে জমা দিবেন।
