ই-পাসপোর্ট আবেদনের নিয়ম- E-Passport Application System in Bengali

ই-পাসপোর্ট আবেদনের নিয়ম- পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া কে ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করার জন্য ই-পাসপোর্ট  ব্যবহার করা হয়। ই-পাসপোর্ট আবেদনের নিয়ম গুলো জানলে আপনি ঘরে বসে পাসপোর্ট আবেদন সম্পন্ন করতে পারবেন।




ই-পাসপোর্ট আবেদনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র রেডি করে আপনাকে অনলাইনে আবেদন শুরু করতে হবে। এর পরে ই-পাসপোর্ট ফি পরিশোধ করতে হবে।  ই-পাসপোর্ট ফি কত কিভাবে ই-পাসপোর্ট আবেদন করতে হয় ইত্যাদি জানাবো আজকের আর্টিকেলে।


ই-পাসপোর্ট আবেদনের নিয়ম


ই পাসপোর্ট আবেদন অনলাইনে সম্পন্ন করা যাবে। কোনো প্রকার কাগজ পত্র সত্যায়িত করার প্রয়োজন হবে না।  সাধারণ পাসপোর্ট করতে হলে কেবল তখনি কাগজপত্র সত্যায়িত করার প্রয়োজন পরে। ই পাসপোর্টের আবেদনের জন্য আপনাকে - https://www.epassport.gov.bd/landing এই ওয়েবসাইটে যেতে হবে।  আবেদন ফর্ম সম্পুর্ন পূরন করতে হবে। 


রিলেটেড পোস্ট: পাসপোর্ট কর‍তে কি কি লাগে - পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্র


See Application Syestem: 


ই পাসপোর্ট আবেদন ফর্ম পূরণ করার নিয়ম


ই পাসপোর্ট এর আবেদন ফর্ম পূরন করার জন্য নিচের দেয়া নিয়ম গুলো অনুযায়ী ফর্ম টি পূরণ করুন-

ই পাসপোর্ট আবেদন প্রথম ধাপঃ

  • ই পাসপোর্টে আবেদন করার জন্য এখানে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকুন।
  • এবার দেখবেন লেখা আছে "Apply Online for e‑Passport / Re‑Issue" এই অপশনে ঢুকুন।
  • এবার আপনাকে এখানে আপনার জাতীয়তা,  জেলা ও থানা সিলেক্ট করতে হবে। 

ই পাসপোর্ট আবেদন ২য় ধাপ- 

  • উপরের তথ্য গুলো দিয়ে "Continue" লেখায় ক্লিক করুন। 
  • এবার আপনাকে আপনার ই-মেইল এড্রেস দিতে হবে। ই মেইল এড্রেস লিখে ক্যাপচা ভ্যারিফাই করে "Continue" অপশনে ক্লিক করুন।
  • এবার আপনার দেয়া মেইলে একটি ভেরিফিকেসন কোড যাবে সেটি দিয়ে ভ্যারিফাই সম্পন্ন করে নিন।

ই পাসপোর্ট আবেদন ৩য় ধাপঃ


  • এবার আপনার মূল কাজ শুরু হবে।  অর্থাৎ ই পাসপোর্ট আবেদনের ফর্ম টি চলে আসবে। 

  • প্রথমেই আপনাকে " Passport Type" সিলেক্ট করতে হবে।  অর্থাৎ আপনি কি ধরণের পাসপোর্ট চাচ্ছেন। সেটা সিলেক্ট করে "Save and Continue" দিন।

  • এবার "Personal Information Form " পূরন করুন। এখানে ফর্মে উল্লেখিত সকল তথ্য সঠিক ভাবে দিবেন। 

ই পাসপোর্ট আবেদন ৪র্থ ধাপ


  • Address অপশন থেকে আপনার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা সঠিক ভাবে পূরন কর‍তে হবে।

  • আইডি ডকুমেন্টস অপশনে যদি আপনার পূর্বে কোনো পাসপোর্ট করা থাকে তাহলে "Yes, I have another passport" টিক দিবেন। যদি না থাকে তাহলে " No, I don't have" টিক দিবেন।

  • এবার আপনার জাতীয় পরিচয় পত্রের  নাম্বার ও জন্মতারিখ টি দিতে হবে। 

ই পাসপোর্ট আবেদন ৫ম ধাপঃ- 


  • Emergency Contact অপশনে আপনার পরিবারের মোবাইল নাম্বার ও ঠিকানা দিন। যদি আপনাকে না পায় তবে যার ঠিকানা নাম্বার দিবেন তাকে ফোন করবে।

  • Passport option  এর স্থানে আপনার আবেদনকৃত পাসপোর্ট টি কত পৃষ্ঠার হবে ও মেয়াদ কতদিনের হবে সেটা সিলেক্ট করতে হবে।

  • Delivery option  এর স্থানে আপনি কতদিনের মধ্যে আপনার পাসপোর্ট পেতে চান সেটা দিতে হবে। যদি দ্রুত ডেলিভারি চান তাহলে পাসপোর্ট ফি বাড়বে। 


আবেদন সম্পন্ন হয়ে গেলে আপনার অনলাইন ই পাসপোর্ট রেজিস্টেসন ফর্ম টি পিডিএফ সংগ্রহ করে প্রিন্ট করে নিতে পারবেন। পরবর্তীতে সমস্যা হলে এটা কাজে আসবে।


রিলেটেড পোস্ট: পাসপোর্ট ফি কত ও ই পাসপোর্ট ফি কিভাবে দিতে হয়-Passport and E-Passport Fees and Paying System in Bangladesh

ই পাসপোর্ট আবেদন কর‍তে প্রয়োজনীয় কাগজপত্র


ই পাসপোর্ট আবেদন এর জন্য নিচের কাগজপত্র গুলো প্রয়োজন হবে- 


১। জাতীয় পরিচয় পত্র / জন্মনিবন্ধন 

২। বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানার প্রমানপত্র

৩। পূর্বে যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট নাম্বার ও ফটোকপি

৪। পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র

৫। পেশাগত সনদ পত্র 

৬। চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব  সনদ পত্র।

আমাদের শেষ কথা

ই-পাসপোর্ট আবেদনের নিয়ম - উপরে দেখানো হলো।  ই পাসপোর্ট আবেদন এর জন্য ই পাসপোর্ট এর ওয়েবসাইটে ঢুকতে হবে। নিজ থানা জেলা সিলেক্ট করতে হবে। ইমেইল ভ্যারিফাই ও এড্রেস দিতে হবে। পাসপোর্ট টাইপ ও ই পাসপোর্ট ফর্ম পূরন করে আবেদন করার পর আবেদন কপি প্রিন্ট করতে হবে।




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন