পাসপোর্ট ফি কত ও ই পাসপোর্ট ফি কিভাবে দিতে হয় এ সম্পর্কে অনেকেই জানেন না। পাসপোর্ট আবেদন করার সময় ই পাসপোর্ট এর ফি পরিশোধ করতে হয়। ই পাসপোর্ট এর ফি কত টাকা হবে এটা নির্ধারণ করা হয় ই পাসপোর্ট এর মেয়াদ ও কত দিনের মধ্যে ডেলিভারি নিতে চাচ্ছেন সেটার উপর। ই পাসপোর্টের আবেদনের পর ই পাসপোর্ট ফি ডিজিটাল মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে পরিশোধ করতে হবে।
ই পাসপোর্ট এর ফি কত ?
ই পাসপোর্ট ফি এর সাথে ১৫% ভ্যাট দিতে হয়। তাই ১৫% ভ্যাটসহ ই পাসপোর্ট ফি নিচে দিলাম। সাধারণত ই পাসপোর্ট ফি নির্ধারণ কত দিনের মধ্যে আপনি পাসপোর্ট ডেলিভারি নিবেন। প্রধানত তিনটি উপায় ই পাসপোর্ট ডেলিভারি করা হয়ঃ
1. সাধারণ ডেলিভারিঃ যেখানে পাসপোর্ট আবেদন করার পর বায়োমেট্রিক এনরোলমেন্ট সম্পন্ন হওয়ার ১৫ থেকে ২০ দিনের মধ্যে পাসপোর্ট হাতে পাওয়া যায়।
2. দ্রুত ডেলিভারিঃ বায়োমেট্রিক এনরোলমেন্ট সম্পন্ন হওয়ার ৭ থেকে ১০ দিনের মধ্যে ই পাসপোর্ট হাতে পাওয়া যায়।
3. জরুরি ডেলিভারিঃ জরুরি ডেলিভারির ক্ষেত্রে বায়োমেট্রিক এনরোলমেন্ট সম্পন্ন হওয়ার দুই দিনের মধ্যে ই পাসপোর্ট হাতে পাওয়া যায়।
ই পাসপোর্ট ফি
৪৮ পাতা ১০ বছর মেয়াদ ই পাসপোর্ট ফি
- সাধারণ ডেলিভারি – ৪০২৫ টাকা।
- দ্রুত ডেলিভারি – ৬৩২৫ টাকা।
- জরুরি ডেলিভারি – ৮৬২৫ টাকা।
৪৮ পাতা ১০ বছর মেয়াদ ই পাসপোর্ট ফি
- সাধারণ ডেলিভারি – ৫৭৫০ টাকা ।
- দ্রুত ডেলিভারি – ৮০৫০ টাকা।
- জরুরি ডেলিভারি – ১০৩৫০ টাকা।
৬৪ পাতা ৫ বছর মেয়াদ ই পাসপোর্ট ফি
- জরুরি ডেলিভারি – ৮৬২৫ টাকা।
- দ্রুত ডেলিভারি – ৮৬২৫ টাকা।
- জরুরি ডেলিভারি – ১২০৭৫ টাকা
৬৪ পাতা ১০ বছর মেয়াদ ই পাসপোর্ট ফি
- সাধারণ ডেলিভারি – ৮০৫০ টাকা।
- দ্রুত ডেলিভারি – ১০৩৫০ টাকা।
- জরুরি ডেলিভারি – ১৩৮০০ টাকা।
ই পাসপোর্ট ফি দেয়ার নিয়ম
ই পাসপোর্ট ফি অনলাইনের মাধ্যমে দেয়া যাবে। মোবাইল ব্যাংকিং সেবা অথবা ব্যাংকের মাধ্যমে ই পাসপোর্ট ফি অতি সহজেই পরিশোধ করা যায়। ই পাসপোর্ট ফি পরিশোধ করা যাবে নিচের দেয়া মাধ্যম গুলোর মাধ্যমে-
- বিকাশ
- ভিসা কার্ড
- মাস্টার কার্ড
- নগদ
- রকেট
- উপায়
- ব্যাংক এশিয়া
- ব্রাক ব্যাংক
- ই বি এল
- সিটি ব্যাংক
- ডাচ বাংলা ব্যাংক
বিকাশ দিয়ে ই পাসপোর্ট ফি দেয়ার নিয়ম
বিকাশ এর মাধ্যমেই কোনো ঝামেলা ছাড়াই ঘড়ে বসে ই পাসপোর্ট ফি পরিশোধ করতে পারবেন। পরিশোধ করার স্ক্রিনশট টি প্রিন্ট করে নিবেন কারন এটি পেমেন্ট রশিদ হিসেবে দিতে হবে। বিকাশের মাধ্যমে যেভাবে ই পাসপোর্ট ফি দিবেন-
- পাসপোর্ট ফি পেমেন্ট অপশনে যান।
- আপনার পাসপোর্ট এর মেয়াদ ,ডেলিভারি সিলেক্ট করুন।
- যে ব্যাক্তি ফি পরিশোধ করবে তার জাতীয় পরিচয় পত্র নাম্বার দিতে হবে।
- টাকা পরিশোধ এর স্থানে অনলাইন ব্যাংকিং সিলেক্ট করে দিন।
- এবার দেখবেন সোনালি ব্যাংক, কার্ডস, মোবাইল ব্যাংকিং অপশন , এখান থেকে মোবাইল ব্যাংকিং বাছাই করে নিন।
- এবার বিকাশ এর লোগো দেখতে পাবেন সেখান থেকে বিকাশ সিলেক্ট করে নিন।
- এবার পে উইথ বিকাশ অপশনে ক্লিক করুন।
- আপনার বিকাশ নাম্বার দিন।
- নাম্বারে যাওয়া একটি ভ্যারিফেকসন কোড লিখুন।
- এবার আপনার বিকাশের পিন নাম্বার দিন।
- পেমেন্ট দিয়ে একটি স্ক্রিনসট নিয়ে নিন।
ঠিক একই মাধ্যেমে আপনারা অন্য সকল মোবাইল ব্যাংকিং দিয়ে ই পাসপোর্ট ফি অনলাইনে প্রদান করতে পারবেন।
রিলেটেড পোস্ট: ই-পাসপোর্ট আবেদনের নিয়ম- E-Passport Application System in Bengali
আমাদের শেষ কথা
ই পাসপোর্ট ফি কত ও কিভাবে অনলাইনে বিকাশের মাধ্যমে সহজেই ই পাসপোর্ট ফি প্রদান করবেন সব কিছুই তুলে ধরলাম। এর পরেও যদি কোনো প্রকার সমস্যার সম্মুখিন হোন তাহলে আমাদের জানাতে পারেন মন্তব্য করে।
